বুধবার, ৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে টাকা হাতিয়ে নিতে এসে জনতার হাতে ধরা পড়লেন জীনের বাদশা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে জীনের বাদশা পরিচয়ে প্রতারনা করার সময় জনতার হাতে ধরা পাড়েন রাকিব শেখ (২৪) নামের কথিত জীনের বাদশা।

শনিবার রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে মিরসরাই থানা পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত রাকিব শেখ গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তাসবিহ, একটি  মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট মধ্যরাতে মায়ানী এলাকার প্রবাসী আনোয়ার হোসনের স্ত্রী নিলুফা ইয়াসমিনের ব্যক্তিগত মোবাইলে ফোন কল করেন কথিত জীনের বাদশা রাকিব শেখ। এসময় তাকে ভাগ্যবতি বলে ৫১০০ টাকা হাতিয়ে নেয়। পরদিন আবারও ফোন কল করে স্বামী-সন্তান মারা যাওয়ার কথা বলে স্বর্ণের মূর্তি নেওয়ার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দাবী করে। টাকার বিষয়ে দাম কষাকষি করতে করতে এক পর্যায়ে ওই মহিলা রাকিবের প্রতারনার বিষয়টি বুঝতে পেরে বাড়ি ও আশপাশের স্থানীয় লোকজনদের বিষয়টি অবহিত করে। এরপর শনিবার (২০ আগষ্ট) স্বর্ণের মূর্তি দিয়ে ১ লক্ষ টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়েন কথিত জীনের বাদশা।

স্থানীয় সমাজসেবক আবুল হোসেন বাবুল বলেন, মোবাইলে আমার এলাকার এক মহিলার সাথে প্রতরণার বিষয়টি শোনার পর কথিত জীনের বাদশকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। আগে থেকে পরিকল্পনা অনুযায়ী একটি বিদ্যুতের খূঁটির নিচে টাকা রাখার থাকে। সেখানে স্বর্ণের মূর্তি রেখে টাকাগুলো বুঝে নেবে কথিত জীনের বাদশা। পরিকল্পনা অনুযায়ী রাতে টাকা নিতে আসলে তাকে সবাই ধরে ফেলে। এরপর থানায় খবর দিলে রাতে পুলিশ এসে নিয়ে যায়।

মিরসরাই থানার উপ পরিদর্শক মো. খায়রুল বলেন, কথিত জীনের বাদশাকে আটক করে এলাকাবাসী আমাদের খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ও মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. শহীদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...