বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সাবাজারে মোটরসাইকেল চোর মুন্না সহযোগীসহ আটক, মোটরসাইকেল উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের টেকপাড়ার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান মেসবাহুল হক মুন্নাকে (২৬) তার সহযোগীসহ আটক করেছে র‌্যাব ১৫ এর সদস্যরা।

আটক মুন্না টেকপাড়া এলাকার মোস্তফা কামালের ছেলে। অপরজন হলেন- শহরের সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম খলিল (২৬)।

এসময় ওই সিন্ডিকেটের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (২১ আগস্ট) সকালে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন।

র‌্যাব সূত্রে জানা গেছে, ফরহাদ উদ্দিন নামে এক ব্যক্তি ঈদগাঁও উপজেলার জালালাবাদের বঙ্কিমবাজার ডিসিরোড এলাকার ওমর বিন ছগিরের ভবনে ভাড়া থাকেন। গত ১৫ আগস্ট রাতে প্রতিদিনের মতো তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিচতলার পার্কিংস্থলে রাখেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। সিসিটিভির ফুটেজেও মোটরসাইকেলটি চুরির প্রমাণ পান তিনি।

পরে ঈদগাঁও থানায় মামলা করার পর গত ১৯ আগস্ট র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পে অভিযোগ করেন তিনি। এরপর শনিবার (২০ আগস্ট) র‌্যাব লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় মুন্না ও ইব্রাহিম খলিলকে আটক করা হয়।

মোটরসাইকেলটি মালিকের কাছে এবং আটক আসামীদের কক্সবাজার ঈদগাঁও থানায় হন্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...