মঙ্গলবার, ১২ মে ২০২৬

চবিতে ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির চেষ্টা

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে হলে মোবাইল ফোন রাখার দায়ে একজনের পরীক্ষা বাতিল করা হয়েছে প্রক্টরিয়াল বডি। অভিযুক্ত ওই পরীক্ষার্থীর নাম রিয়াদ হাওলাদার।

শনিবার (২০ আগস্ট) বিকেলে ‘বি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে ব্যবসায় প্রশাসন অনুষদের ১২০ নম্বর কক্ষ থেকে তাকে ধরা হয়।

জানা গেছে, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ১২০ নাম্বার কক্ষে পরীক্ষার ওএমআর শীট দেয়ার পর তার কার্যক্রম পরিদর্শকের সন্দেহজনক মনে হয়। এসময় পরিদর্শক তাকে দাঁড় করালে মোবাইল ফোনটি নিচে পড়ে যায়। পরে প্রক্টরিয়াল বডিকে খবর দেয়া হলে তাকে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জালিয়াতির চেষ্টা করে বলে স্বীকার করে। পরীক্ষার হলে ঢুকার আগে সে ইংরেজি প্রশ্নপত্র সমাধান করে দিতে একজনকে এসএমএসে বলে। কিন্তু প্রশ্নের ছবি দেওয়ার আগেই সে ধরা পড়েছে।রিয়াদ জালিয়াতির চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি।মানবিক দিক বিবেচনায় তার কাছ অঙ্গিকার নামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বি ইউনিটের দুই শিফটের পরীক্ষায় ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২৬ হাজার ৬০৭ জন। বাকি ৯ হাজার ১৭২ জন অনুপস্থিত ছিলেন।

সে হিসেবে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৪ দশমিক ৩৭ শতাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...