বুধবার, ৫ আগস্ট ২০২৬

মহেশখালীতে শিশুর রহস্যজনক মৃত্যু, ভাসমান লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

মহেশখালী উপজেলার কালারমারছড়ায় মোঃ কাইয়ুম (১৪)নামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২০ আগস্ট) সকালে বদরখালী ৪নং ওয়ার্ডস্থ এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।

উদ্ধারকৃত লাশটি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার আব্দুল আজিজ প্রকাশ বদাইয়ার পুত্র মোঃ কাইয়ুমের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশ উদ্ধার করা ওই পুকুরে যৎসামান্য পানি ছিলো। হাত বাঁকানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। কাইয়ুমের পরিবারের দাবী, কাইয়ুম সাঁতার জানে। জন্মের পর থেকে তার মা না থাকার বৃদ্ধ দাদা-দাদীর কাছে লালিত পালিত হয়েছে। স্থানীয়রা জানায়, কাইয়ুম ক্ষিদের তাড়নায় মানুষের কাছে টাকা চাইতো, বিভিন্ন দোকানে খাবার চাইতো আবার বিনানুমতিতে দোকান থেকে খাবার নিয়ে ফেলত। উদ্দেশ্যহীন ঘুরাফেরা করত বিভিন্ন জায়গায়।

স্থানীয়রা বলছেন, এই শিশুর মৃত্যু রহস্যজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। বাড়ি থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে অপর একটি উপজেলায় তার লাশ মিললো। কে বা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত প্রশাসনের প্রতি তা খতিয়ে অনুরোধ জানিয়ে সচেতন মহল।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিশু কাইয়ুমের মৃত্যুর আসল রহস্য উদঘাটনের দাবী তার পরিবারও স্থানীয়দের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...