সোমবার, ১৭ আগস্ট ২০২৬

‘ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতো মাইনুল’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র এবং জাতীয় পার্টির সাবেক নেতা শামসুল আলম মাস্টারের স্ত্রী নিহত জেসমিন আক্তারকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। মাইনুল তাদের বড় ছেলে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‌্যাবের চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতো মাইনুল। নেশায় আসক্ত ছিল, নিয়মিত গাঁজা-ইয়াবা সেবন করত। এসব কারণে তাকে নিয়ে মা-বাবা চিন্তায় থাকতেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

২০১৩ সালে প্রথম মামলা হয়। এসব থেকে ছেলেকে বাঁচাতে ২০১৭ সালে অষ্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু দুই বছর পর সে দেশে চলে আসে। এরপর আবারও উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু করে সে। মাইনুলের প্রতি তার বাবাও সন্তুষ্ট ছিলেন না। জীবদ্দশায় তার বাবাও তাকে কোনো সম্পত্তি লিখে দিয়ে যাননি। মাইনুল এইচএসসি পাসের পর আর লেখাপড়া করেননি।

র‌্যাব-৭-এর অধিনায়ক বলেন, গত ১৩ জুলাই শামসুল আলম মাস্টার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি রেখে যান। শামসুল আলমের ছোট ছেলে এবং মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী। গত ঈদুল ফিতরের সময় তারা দেশে আসেন।

তিনি জানান, শামসুল আলমের দুই ছেলে ও মেয়ে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। বড় ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবারের সঙ্গে দূরত্ব ছিল। মা জেসমিন মেয়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। মাঈনুল অভিযোগ করে আসছিল, মা তার দুই ছেলেকে বঞ্চিত করে মেয়েকে সব সম্পত্তি দেওয়ার চেষ্টা করছেন।

এ নিয়ে তাদের মধ্যে পারিবারিকভাবে একাধিক বৈঠকও হয়। সম্পত্তি নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। মাইনুলের সন্দেহ ছিল মা সব সম্পত্তি বিক্রি করে বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন।

১৬ তারিখ মা-বোন ব্যাংকে যায়। তখন মাইনুল ধারণা করে তারা ব্যাংকে গিয়ে সব টাকা-পয়সা নিয়ে আসছে। এই দিন দুপুরে মাইনুল বাসায় এসে মা ও বোনের সঙ্গে তর্ক করে। এরই একপর্যায়ে মাইনুল তার কোমর থেকে পিস্তল বের করে প্রথমে বোনের দিকে গুলি করে। সেটি বোনের শরীরে লাগেনি। দ্বিতীয় গুলিটি মায়ের শরীরে লাগে। গুলিটি মায়ের চোখের নিচে লাগে। এতেই মা জেসমিনের মৃত্যু হয়।

তিনি বলেন, মাকে গুলি করে হত্যার পরও কোনো অনুশোচনা নেই মাইনুলের। সে খুবই ঠান্ডা মাথায় ছিল। এই ঘটনা ঘটানোর পর অস্ত্র নিয়ে সে চন্দনাইশের দোহাজারী চলে যায়। সেখান এক বড় ভাইকে ধরে একটি ফ্যাক্টরিতে রাত যাপন করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়ানোর জন্য মোবাইল ফোন পানিতে ফেলে দেয় সে।

গতকাল বুধবার বিকেলের দিকে বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাইনুল। সে টিকিট ছাড়া বাসে উঠেছিল। বাসে করে পালিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে মাইনুলকে গ্রেপ্তার করা হয়।

পরে মাইনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার রসুলপুর এলাকা থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি মাইনুল তার বাবার অফিস থেকে পেয়েছে বলে আমাদের জানিয়েছে। লাইসেন্স আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

র‌্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, আমাদের কাছে মনে হয়েছে পুরো ঘটনাটি ঘটেছে পারিবারিক অবক্ষয় থেকে। পরিবার থেকে যদি মাইনুলকে ছোটবেলা থেকে নজরদারিতে রাখা হতো, শাসনের মধ্যে রাখা হতো তাহলে মাইনুল এমন উচ্ছৃঙ্খল হতো না।

হয়তো বা এমন পথে পা বাড়াত না। তাকে দেখেই মনে হয় সে নেশাগ্রস্ত। আজকের মাইনুল একদিনে তৈরি হয়নি। পরিবারের নজরদারির না থাকাসহ বিভিন্ন কারণে সে এমন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাতে চাই, আপনার সন্তানের প্রতি নজর রাখুন।

গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে মাইনুলের গুলিতে তার মা জেসমিন আক্তার (৫০) নিহত হন। তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে মাইনুলের বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় ভাই মাইনুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...