বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফেরত আস‌বে পাচার হওয়া ১ বি‌লিয়ন ডলার

জাতীয় ডেস্ক

দে‌শে ফেরত আস‌বে পাচার হওয়া ১ বি‌লিয়ন ডলার।গত দুই অর্থবছরে দেশেই বৈধ হয়েছে ২২ হাজার ৩১৩ কোটি অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা। কর বাবদ সরকার পেয়েছে ২২৯ কোটি ২৭ লাখ টাকা। এমন চিত্র দেখেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আশা, ৭ শতাংশ কর দিয়ে পাচার করা অর্থ দেশে ফেরত আনার সুযোগে, অন্তত ১ বিলিয়ন ডলার দেশে ফেরত আসবে।

এনবিআরের তথ্যমতে, নির্দিষ্ট হারে কর দিয়ে ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ২৫১ জন নিজেদের ২০ হাজার ৬৫০ কোটি টাকা অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করেছেন। এর মাধ্যমে ১১৩ কোটি টাকা পেয়েছে এনবিআর। ২০২১-২২ অর্থবছরে বৈধ হয়েছে ২ হাজার ৩২১ জনের ১ হাজার ৬৬৩ কোটি টাকা। এতেও আদায় হয় ১১৬ কোটি ২৭ লাখ টাকার কর। এক বছরের ব্যবধানে কালো টাকা সাদা করেছেন এমন ব্যক্তির সংখ্যা বেড়েছে ৬০ জন। গত ১৪ বছরে ৩৪ হাজার ১৭৫ কোটি টাকা অপ্রদর্শিত আয় বৈধ হওয়ার বিপরীতে সরকারের আয় ৩ হাজার ৪৬৬ কোটি ৭৫ লাখ টাকা।

গত ৫০ বছরের পরিসংখ্যানের এমন প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রত্যাশা, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার ক্ষেত্রে ৭ শতাংশ করের যে সুযোগটি দেয়া হয়েছে, তা অনেকেই গ্রহণ করবেন। এতে দেশে ফেরত আসবে অন্তত ১ বিলিয়ন ডলার।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হলে চাঙা হবে দেশের অর্থনীতি। এ ব্যাপারে অর্থনীতিবিদ জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘দেরিতে হলেও এটি একটি ভালো পদক্ষেপ। এতে করে আদায়কৃত অর্থ অন্যান্য খাতে ব্যয় করা যাবে- যা দেশের জন্য সুবিধা সৃষ্টি করবে।’

নির্দিষ্ট হারের কর দিয়ে পাচার হওয়া টাকা ফেরত আনা এবং অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিশ্বের ১৭টি দেশে। সবচেয়ে সফল ইন্দোনেশিয়া। দেশটিতে ২০১৬ সালে ৯ মাস মেয়াদে সুযোগ দেয়ার পর ফেরত আসে বিদেশে পাচার হয়ে যাওয়া ১১ বিলিয়ন ডলার। উন্নত দেশগুলোর সেই পথেই এবার হাঁটছে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'ট্রান্সফর্মিং হাইয়ার...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।সোমবার...