শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিএমপি ট্রাফিক(দক্ষিণ) বিভাগের বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২২ আয়োজন উপলক্ষে র‌্যালী ও ধর্মীয় অনুষ্ঠান চলাকালে চট্টগ্রাম নগরীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর আন্দরকিল্লা জেএম সেন হলে আগামী ১৯/৮/২০২২ ইং রোজ শুক্রবার হতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত র‌্যালী ও ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য নিম্নলিখিত স্থান ও রাস্তাসমূহের সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

নগরীর আন্দরকিল্লা ( মোমিন রোড) কেবি আবদুস সাত্তার রোডের প্রবেশ মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কেবি আবদুস সাত্তার রোড ( জে এম সেন হলের সামনে) অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

গণি বেকারী মোড় হতে জেএম সেন হল মুখী ও দারুল উলুম রোডের সংযোগস্থলে কেবি আবদুস সাত্তার রোড মুখে ( গুডস হিলের সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কেবি আবদুস সাত্তার রোড অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আন্দরকিল্লা জেএম সেন হলে শুক্রবার সকাল ৮ টা হতে দুপুর ১ টা পর্যন্ত শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত র‌্যালীতে আগত দর্শনার্থীদের বহনকারী ট্রাকসহ অন্যান্য গাড়ী সহ র‌্যালীটি জেএম সেন হল হতে আন্দরকিল্লা মোড় > বক্সিরহাট মোড় > লালদিঘীর পাড় > কোতোয়ালী মোড় > নিউ মার্কেট > আমতল > রাইফেল ক্লাব > বোস ব্রাদার্স > বৌদ্ধ মন্দির > মোমিন রোড > চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হল এ এসে শেষ হবে। উল্লেখিত রোডসমূহে ধর্মীয় র‌্যালী চলাকালীন সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালী’র সুষ্ঠু চলাচল নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসব যথাযথভাব৷ উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

ঐতিহাসিক জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

আরও পড়ুন

ঐতিহাসিক জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...