শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার ঘটনায় মামলা

নয়ন শীল

চট্টগ্রাম আদালত এলাকায় যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর কতিপয় আইনজীবীর হামলার ঘটনায় সাহেদুল হক (৩৫) ও ইসহাক আহমেদের (৩০) নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১ টায় সাংবাদিক আল আমিন সিকদার বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

সাংবাদিকদের উপর এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবিতে বুধবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সভায় হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর আদালত ভবনে হামলার ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ন্যক্কারজনক এ হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকের ওপর হামলায় অংশ নেওয়া আইনজীবীদের সনদ বাতিল ও শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

হামলার বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে কারা কারা জড়িত আছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মামলার বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আদালত এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, বুধবার ১৭ আগস্ট বিকাল ৩ঃ৩০ মিনিটে চট্টগ্রাম আদালত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন আইনজীবী নামধারী সন্ত্রাসীর হামলা শিকার হন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন। হামলার পরবর্তীতেও তাদের আইনজীবী সমিতির অফিসে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

ঐতিহাসিক জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

আরও পড়ুন

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...