শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রাইভেটকার থেকে উদ্ধার হলো নিখোঁজ শিক্ষক দম্পতির লাশ

নিজস্ব প্রতিনিধি

ঢাকার গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ শিক্ষক দম্পতি জিয়াউর রহমান মামুন ও জেলি আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৮ আগস্ট ভোরে টঙ্গীর নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে এই শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ উদ্ধারের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। কীবাব তাদের মৃত্যু হয়েছে তা তদন্তের পর বলা হবে।

এ বিষয়ে নিহত শিক্ষক দম্পতির ছেলে মিরাজ উদ্দিন জানান, নিজেদের ব্যক্তিগত গাড়িতে করে টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে বুধবার তার মা-বাবা তাদের স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তারা রওনা হলেও বাড়ি ফিরে আসেননি। দীর্ঘক্ষণ পরও বাড়ি ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তাদের। আজ বৃহস্পতিবার ভোরের টঙ্গীর হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে ওই গাড়ির ভেতর চালকের আসনে তার বাবা এবং পাশেই মায়ের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে প্রথমে টঙ্গীর বোর্ড বাজার এলাকার তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাদের।

নিহত জিয়াউর রহমান মামুন টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক এবং জেলি আক্তার একই এলাকার আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

আরও পড়ুন

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...