চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, জঙ্গীবাদীদের কোন ধর্ম নেই, তারা ধর্মের নাম ব্যবহার করে মানুষ হত্যা করে। বি এন পি – জামাত চক্র হচ্ছে এদেশে জঙ্গীবাদের ইন্দন দাতা। তারা পাকিস্তানের ন্যায় এদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। সে কারণে তারা আবার বোমা সন্ত্রাসীদের নিয়ে রাজপথে নেমে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ জঙ্গীবাদের ইন্দন দাতাদের কোন অবস্থাতেই রাজপথ দখল করতে দেবেনা।
জঙ্গীবাদী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আজ (১৭ আগস্ট) বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদী মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গীবাদীদের মাথা তুলে দাড়াতে দেয়া হবেনা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাদারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার ,দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ আফতাব খান অমি,উপ দপ্তর সম্পাদক আস ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, মো সেলিম উদ্দিন, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত, হাসান জামান বাচ্চু, যুবলীগের রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী, আবু তৈয়ব, যুব মহিলা লীগের এড জুবাঈদা সরোয়ার নিপা, ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
