সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাদীর স্বজনের হাতে রক্তাক্ত হলো হত্যা মামলার আসামি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত যুবদল নেতা ‘জয়নাল’ হত্যাকাণ্ডের আসামিকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বাদী পক্ষের স্বজনরা।

মঙ্গলবার ১৬ আগস্ট ২২ ইং সন্ধ্যা ৭ টায় উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,হামলায় গুরুতর আহত আহমদ কবির তার ছেলের ভোটার সংক্রান্ত কাগজপত্র সত্যায়িত করে অটোরিক্সাযোগে মগনামা ইউপি কার্যালয় থেকে আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। যাত্রাকালে বিসমিল্লাহ সড়কের মিয়াজিপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছালে আগে ওঁত পেতে থাকা আফজলিয়াপাড়ার নুরুন্নবীর ছেলে আমির উদ্দিনের নেতৃত্বে তার ভাই কায়সার, আনোয়ার হোসেনের ছেলে সোনাইয়া, আনিসসহ ৭/৮জন দুর্বৃত্ত গাড়ি থেকে তাকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে মৃত ভেবে তাকে পাশের বজল আহমদের মৎস্যঘেরে ফেলে দেয়। পরবর্তীতে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে উপির নারী সদস্য আনজুমান আরা বলেন, আমি পরিষদ থেকে বাড়িতে ফিরছিলাম। আহমদ কবির আমার আগে পরিষদ থেকে বের হয়েছে। রাস্তার ধারে পড়ে থাকতে দেখে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মগনামার আলোচিত যুবদল নেতা জয়নাল হত্যাকাণ্ডের আসামি আহমদ কবির। হত্যাকাণ্ডের পর আসামি পক্ষের বাড়িঘরে বাদির স্বজনরা ব্যাপক লুটপাটসহ তান্ডব চালায় ।এ সময় আহমদ কবিরের বাড়িঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তাই সে বর্তমানে চকরিয়ার বদরখালী শ্বশুর বাড়িতে থাকতেন।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানান, হামলার বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। পরবর্তীতে তা জানানো হবে।

আহত আহমদ কবির লজক (৪৪) আফজলিয়া পাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...