সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হালিশহরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি; ৯০ ভরি অলঙ্কার ও টাকা লুট

নয়ন শীল

চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজারের বৈশাখী সাজ জুয়েলার্সে লকার ভেঙ্গে নগদ পাঁচ লাখ টাকা ও ৯০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।

সোমবার ১৫ আগস্ট চুরির ঘটনাটি প্রকাশ পেলেও রবিবার ১৪ আগস্ট দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী ও দোকান মালিক সেন্টু ধর।

তিনি বলেন, রবিবার ১৪ আগস্ট দিবাগত রাত ১২ঃ৩০ মিনিট পর্যন্ত দোকানে ছিলাম আমি। পরদিন দুপুরে আমার দোকানের কারিগর দোকানে গিয়ে লকার ভাঙা অবস্থায় দেখতে পায়। চোরেরা দোকান থেকে ৯০ ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। মুখোশ পরিহিত দুজন ভেতরে প্রবেশ করে চুরির ঘটনাটি ঘটানোর প্রমাণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে প্রকৃত কারণ ও দোষীদের সনাক্ত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...