সোমবার, ২৭ জুলাই ২০২৬

ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আকবর শাহতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারণার অভিযোগে শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্ত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্ত পটিয়া থানার কাশিয়াইশ ইউনিয়নের যোগেশচন্দ্র মল্লিক বাড়ির মৃত অনুপম মল্লিকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্তের সঙ্গে সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পরিচয় হয়। তখন শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্ত সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পরিচয় দেন। পরে গত ১৬ জুন থেকে গত ২৯ জুন পর্যন্ত ভেটেরিনারির কিছু চিকিৎসক, বিভিন্ন পদের অর্থাৎ হিসাবরক্ষক, ইঞ্জিনিয়ার, এপিএস রিসিপসনিস্টসহ অন্যান্য পদের লোক নিয়োগের কথা বলেন। পরীক্ষার খরচ বাবদ ১৫ প্রার্থী থেকে দুই ধাপে ৪ হাজার ৯৪৫ টাকা করে বিকাশ ও নগদ নম্বরে ৭৪ হাজার ১৭৫ টাকা নেন। প্রত্যেক প্রার্থীকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টাকা গ্রহণ সংক্রান্তে নিশ্চিত করেন। যাতে ইংরেজিতে Army Head Quarters Ein C’s Branch, Works Directorate, Dhaka Cantonment কাছ থেকে পাঠানো হয়েছে মর্মে জানান। অধ্যাপকের রেফারেন্সের প্রার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় অধ্যাপক গত ৫ জুলাই থানায় মামলা করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, উত্তর কাট্টলী এলাকা থেকে ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগে শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেন গুপ্ত নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনী সদর দফতরর ১৪ স্বতন্ত্র, ইঞ্জিনিয়ারিং ব্রিগেড লেখা ১টি বক্স সিল, ১টি ভুয়া ভিজিটিং কার্ড, ১টি মোবাইল সেট, যার স্কিনে সেনাবাহিনীর পোশাক পরা ছবি বিদ্যমান, সেনাবাহিনীর লোগোযুক্ত ARMY লেখা ১টি মানিব্যাগ ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্তকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...