বুধবার, ৫ আগস্ট ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিরসরাইয়ে ১২ হোটেল, বেকারিকে জরিমানা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯টি হোটেল-রেস্টুরেন্ট ও ৩টি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। রেস্টুরেন্টে খাদ্য মূল্যের তালিকা, যথাযথ অনুমোদন, লাইসেন্স না থাকায়, নোংরা পরিবেশের কারণে ৯ হাজার ৫শ টাকা ও ৩টি বেকারির বিএসটিআইয়ের লাইসেন্স, কোন ধরনের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান উপজেলার বড়তাকিয়া, আবুতোরাব ও পূর্ব মায়ানী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার ও হোটেল রেস্তোরা আইনে হোটেল ও বেকারি মালিকদের অর্থদন্ড দিয়েছেন।

মিরসরাই ফিলিং ষ্টেশন সংলগ্ন মক্কা হোটেলের মালিক মো. শহীদুল আলমকে ১ হাজার টাকা, বড়তাকিয়া বাজারের সূর্য বণিক মিষ্টি ভান্ডার, হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক বিপ্লব বণিককে ১ হাজার, মক্কা হোটেলের মালিক মহরম আলী শিপনকে ১ হাজার, তাজমহল রেস্তোরা এন্ড বিরানী হাউজকে ১ হাজার, জমজম হোটেলের মালিক মফিজ উদ্দি রিপনকে ১ হাজার, আবুতোরাব বাজারের বারবিকিউ রেস্টুরেন্টের মালিক আহসান উদ্দিন সুমনকে ১ হাজার, মদিনা হোটেলের মালিক মোহাম্মদ সোহাগকে ২ হাজার, রয়েল ব্রাইট রেস্টুরেন্টের মালিক রফিকুল ইসলামকে ৫শ টাকা ও ইরানী কাবাব এর মালিক আমজাদ হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আবুতোরাব বাজারের নিউ শহিদ বেকারির মালিক শওকত আলীকে ৫ হাজার, গনি বেকারির মালিক আবুল বশরকে ৫ হাজার টাকা ও পূর্ব মায়ানী রাবালিপোল এলাকার ইসপা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, হোটেল-রেস্টুরেন্ট বেকারিরগুলোর অবস্থা খুবই খারাফ। একটাতেও কোন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদনপত্র, বিএসটিআইয়ের লাইন্সেন নেই। আমি অভিযান পরিচালনা করতে গিয়ে অবাক হয়েছি এতা নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ৯টি হোটেল, ৩টি বেকারিকে ভোক্তা অধিকার ও হোটেল রেস্তোরা আইনে ২৪ হাজার ৫শ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর নির্দেশ দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...