মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ

নয়ন শীলঃ

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাথে একাত্বতা ঘোষণা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ফটিকছড়ি উপজেলার রামগড় চা-বাগানের শ্রমিকরা।

এসময় চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা না করলে হরতাল ও অবরোধসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

শনিবার ১৩ আগস্ট সকাল ১০টা থেকে রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি মদন রাজগড়ের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রামগড় চা-বাগান পঞ্চায়েত কমিটি ও সকল চা শ্রমিকবৃন্দের ব্যানারে রামগড়-ফেনী সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়।

জানা যায়, সারাদেশের চা শ্রমিকদের সাথে একাত্বতা ঘোষণা করে মঙ্গলবার ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। কিন্তু দাবির পক্ষে মালিকপক্ষ থেকে কোন ধরনের সাড়া না পেয়ে শনিবার ১৩ আগস্ট পুর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয় চা-শ্রমিকরা। শ্রমিকরা পূর্ণ কর্মবিরতি পালন করায় বাগানের চা উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সমাবেশে চা-শ্রমিক নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও শ্রমিকের বেতন বাড়েনি।বেতন না বাড়ায় দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে মানবেতর জীবন যাপন করছে চা শ্রমিকরা। ২০২১ সালের ডিসেম্বরে শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক স্বাক্ষরিত চুক্তি অনুসারে শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু চুক্তির ১৯ মাস পরও সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে নূন্যতম আগ্রহ দেখায়নি মালিকপক্ষ। তাই বাধ্য হয়ে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়েছে।

সমাবেশে চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব মুন্ড, চা-বাগান শ্রমিক যুব পরিষদ নেতা জয় চন্দ্র দে, বাগানের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু চন্দ্রসহ শ্রমিক নেতারা বক্তব্য প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...