বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে রাঙ্গুনিয়ায় প্রশাসনের অভিযান, ৬ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান চালিয়ে ৬টি মামলায় ১৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। এসময় ওই প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়

বুধবার (১০ আগষ্ট) রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার সরফভাটা ও শিলক ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাতি জ্বালিয়ে দোকান বন্ধ করে চলে যাওয়া’সহ আবাসিক সংযোগ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে অন্তত ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর ব্যবসা পরিচালনা করার অপরাধে ৬ টি মামলায় ১৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহযোগিতা করেছেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম। তিনি বলেন, “জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে”। এর আগে গত ৩দিন ধরে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানের সুফল হিসেবে রাত ৮টার পর উপজেলার বিভিন্ন বাজারসমূহে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ পাওয়া গেছে।

এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে ইতিবাচক সহযোগিতা করার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...