রবিবার, ১০ মে ২০২৬

বাঁশখালীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় মোক্তার আহমদ (৫৪) নামের এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১ টায় পুইছড়ি ইউনিয়নের সীমান্ত ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শীলকুপ ইউনিয়নের মনকিরচর গ্রামের আব্দুর রহমান সিকদারের ছেলে মোস্তাফিজুর রহমান সিকদার (২৬) ও বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটার মনির আহমদের ছেলে মোহাম্মদ কায়ছার (২৮)।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, চাম্বল বাজার থেকে সিন্দিপাড়ার ওই অটোরিকশা চালককে ২ জন যাত্রী টইটং এলাকায় যাওয়ার কথা বলে ভাড়া নেয়। সীমান্ত ব্রিজ এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা অটোরিকশা চালককে রাস্তায় ফেলে গলায় ছুরি বসিয়ে জবাই করে। তারা মোক্তার আহমদকে মৃত ভেবে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পথচারি ৯৯৯ নম্বরে কল করলে থানা-পুলিশ অটোরিকশা উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে। অটোরিকশা চালককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...