শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে গাঁজা ও মোটর সাইকেলসহ আটক ২

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে  ভারতীয় গাঁজা,দুইটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃতরা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নয়দৌলং গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ ইয়াসিন (২০) ও একই এলাকার সামশুল আলমের ছেলে মোঃ কামরুল ইসলাম (২০)।

মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেলে বিজিবি রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ কয়লারমুখ চেক পোষ্টে কর্মরত হাবিলদার লিটন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি টহল দল মালামালসহ দুই ব্যাক্তিকে আটক করে।

বিজিবি সূত্র জানায়,৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ চেক পোষ্টের সদস্যরা চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেক পোষ্টের দায়িত্বপূর্ণ ভবানীপুর লেবু বাগান নামক স্থান হতে ০২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ০১ কেজি ভারতীয় গাঁজা,০২টি প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেল, এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করে।উদ্ধার হওয়া এসব মালামালে বর্তমান বাজার মূল্য প্রায় মূল্য ১লক্ষ ৫০ হাজার ৫ শ টাকা।

রামগড় ৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান জানান,উদ্ধারকৃত মালামাল ও আটক দুই ব্যাক্তিকে জোরারগঞ্জ থানায় সৌপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বিজিবি সীমান্ত সুরক্ষাসহ চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...