রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় মোছলেম উদ্দিন আহমদ এমপি

‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ দিতে হবে’

নিউজ ডেস্ক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরীর লক্ষ্যে পূর্বের অনেক ত্রটি বিচ্যুতি দুর্বলতা দূর করে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে শেখ হাসিনার সরকার কাজ করছেন।

পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এদেশে প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক মানুষ সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শক্তিশালী অবকাঠামো গড়ে তুলতে সচেষ্ট।

পরিবর্তিত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এমন উপযুক্ত করে আজকের প্রজন্মকে বাংলাদেশের একজন সৎ যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা প্রয়োজন। এই লক্ষে জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে অধিক গুরত্ব দিচ্ছেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নানাবিধ সুযোগ সুবিধা অব্যাহত রেখেছেন।

আজ (৭ আগস্ট) রবিবার বিকেল ৪টায় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বোয়ালখালী শিক্ষা অফিস আয়োজিত মাধ্যমিক শিক্ষার মানোয়ন্ননে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। একটি শিক্ষিত জনগোষ্ঠী উন্নয়নের এই ধারা রক্ষা করতে প্রধান সহায়ক ভূমিকা পালন করতে পারে।

বোয়ালখালীতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় মোছলেম উদ্দিন আহমদ এমপি।

ক্লাসরুমে শিক্ষার্থীর অমনোযোগী হওয়া অনুপস্থিত থাকার কারণ খুঁজে তা সমাধানের ব্যবস্থা করতে হবে। লেখা-পড়ার পাশাপাশি শিক্ষাথীদের খেলা-ধুলার সুযোগ দিতে হবে। শিক্ষার্থীরা যদি প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে, তাহলেই এদের থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী পৌরসভা মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজান্তা ইসলাম, সৈয়দ মেজবাহ উদ্দিন পাপ্পু, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম, পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবদুর রহিম, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দাশ, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, এনামুল হক তালুকদারসহ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন ও প্রধান অতিথির কাছে শিক্ষকগণ বক্তব্যে তাদের স্কুলের প্রয়োজনের দাবি গুলো তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...