রবিবার, ১০ মে ২০২৬

দুর্গাপুর পৌর মেয়রের সহকারীকে অপহরণ চেষ্টা, বাকলিয়ায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার দূর্গাপুর পৌরসভার মেয়রের একান্ত সহকারী সাগর খাঁনকে (২০) চট্টগ্রাম থেকে অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) রাত ১১টায় বাকলিয়া থানাধীন তুলাতলী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আকবর হোসেন (২২), মোহাম্মদ শাহীন (২৫), মোহাম্মদ মিনহাজ (২২), মোহাম্মদ আরাফাত (২২) ও মোহাম্মদ রবিন (২২)।

বৃহস্পতিবার (৪ আগস্ট) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম।

তিনি বলেন, ৩০ জুলাই মেয়র আলাউদ্দিনের পরিবারের সঙ্গে দূর্গাপুর থেকে কক্সবাজারে গিয়েছিলেন তার একান্ত সহকারী মোহাম্মদ সাগর খাঁন। এ সময় তার সঙ্গে স্বজন ও এলাকার লোকজনও ছিলেন। কিন্তু গতকাল বুধবার ভ্রমণ শেষে ফেরার পথে বাকলিয়া থানার তুলাতলী মোড়ে যানজট সৃষ্টি করে তাদের বাসটি থামায় আকবর, শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিন।

তিনি আরও বলেন, পরে বাসযাত্রী মেয়রের পিএস সাগর খাঁনকে খোঁজ করতে থাকেন তারা। এ সময় মেয়রের পিএস সাগর পরিচয় দেয়ার সাথে সাথে তার পরনের গেঞ্জি ধরে তাকে বাস থেকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়। এক পর্যায়ে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সাগর খাঁনের চিৎকারে গাড়িতে থাকা যাত্রীরা আসামিদের বাধা দেন এবং আকবরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকবরের তথ্যমতে শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিনকে আটক করে।

ওসি বলেন, এ ঘটনায় পৌর মেয়রের একান্ত সহকারী সাগর খাঁন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে তোলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...