রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

টিসিবির পণ্য বিক্রি শুরু, অনিয়মের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি

চট্টগ্রাম নিউজ ডটকম

শোকাবহ আগস্টে দেশের ১ কোটি ১ লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। টিসিবির পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে। টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়। আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় মিলবে।

এর আগে মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়ে তা স্থগিত করেছিল টিসিবি। ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শেষ না হওয়ায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সংস্থাটি। সবশেষ টিসিবির সেই পণ্য বিক্রির কার্যক্রম আবারো শুরু হলো। পুরো আগস্ট মাস জুড়ে সারাদেশে এই কার্যক্রম চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...