শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কদমতলী লেবেল ক্রসিং দিয়ে উল্টো পথে গাড়ি চলাচল: ৪১টি মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কদমতলীস্থ রেলওয়ে লেবেল ক্রসিংয়ে সিগনাল অমান্য করে চরম ঝুঁকির মধ্যে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে মোটরসাইকেল, সিএনজি অটো রিক্সা, প্রাইভেট কার, কাভার্ডভ্যান ও মিনি ট্রাকসহ ৪১টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

ট্রাফিক-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নির্দেশে আজ ১ আগস্ট সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কোতোয়ালী জিয়াউল হাসান ও টিআই-সদরঘাট মাবিয়ান মিয়া।

ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ মাহমুদুর রহমান, সার্জেন্ট শরীফুল ইসলাম, সার্জেন্ট সুজন দাশ ও সার্জেন্ট মোঃ সুমন উদ্দিন অভিযানে সহযোগিতা করেন।

টিআই-প্রশাসন (দক্ষিণ) অনিল বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কদমতলী রেলওয়ে লেবেল ক্রসিং দিয়ে সিগনাল অমান্য করে চরম ঝুঁকির মধ্যে উল্টো পথে বিভিন্ন গাড়ি চলাচল করে। এতে করে যে কোন সময় মারাত্বক দুর্ঘটনার সম্ভাবনা থাকে।

গত ২৯ জুলাই মিরসরাইয়ের খৈয়াছড়া রেল ক্রসিংয়ে সিগনাল অমান্য করে পার হতে গিয়ে ট্রেনের ধাকায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। কিছুদিন পূর্বে নগরীতেও এধরণের ঘটনা ঘটেছিল। এর পরেও গাড়ি চালকেরা সচেতন হচ্ছেনা।

ডিসি-ট্রাফিকের নির্দেশে আজ সোমবার (১ আগস্ট) কদমতলী রেলওয়ে লেবেল ক্রসিং দিয়ে উল্টো পথে গাড়ি চলাচলের সময় অভিযান চালিয়ে ৪১ টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান টিআই-প্রশাসন (দক্ষিণ) অনিল বিকাশ চাকমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...