শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

অলংকার বাসস্ট্যান্ড থেকে তিনমাস পর কিশোর উদ্ধার

রায়হান ইসলাম, রাউজান

নিখোঁজের ৩ মাস ১৩ দিন পর উদয় দেবনাথ পাপন ওরফে রাহুল (১৪) নামের এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

সোমবার (১ আগষ্ট) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে অসুস্থ বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কিভাবে ছিলো কিছুই বলতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭।

উদ্ধারকৃত কিশোর চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উজ্জ্বল প্রসাদ দেবনাথের ছেলে। সে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।

 

র‌্যাব জানায়,গত ২৪ এপ্রিল কিশোরটির বাবা র‌্যাব-৭ চট্টগ্রাম এ অভিযোগ করেন, তার ছেলে গত ১৮ এপ্রিল অনুমানিক সকাল ৮ টার দিকে বাসা থেকে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ সংক্রান্তে একটি ডাইরী করেন যার ডাইরী নং-৮৭২ তারিখ-১৯ এপ্রিল ২০২২ ইং।

 

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করে এবং নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম আজ ১ আগষ্ট (সোমবার) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলংকার বাসষ্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ উদয় দেবনাথ পাপন ওরপে রাহুল (১৪) কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার পরিবারে সংবাদ দিলে সেখানে তার বাবা-মা উপস্থিত হয়ে তাদের ছেলেকে শনাক্ত করেন। পরে উদ্ধারকৃত ভিকটিম উদয় দেবনাথ পাপন ওরফে রাহুল(১৪) কে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...