কক্সবাজার শহরের জইল্লার দোকান এলাকা থেকে বিদেশী পিস্তলসহ ফারুক ও ফাহিম নামের দুইজনকে আটক করেছে র্যাব। এসময় ঘটনাস্থল হতে ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রবিবার ৩১ জুলাই রাত ৭ঃ৩০ মিনিটে বিশেষ অভিযানে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ এ দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানানো হবে।
আটককৃত ফারুক ও ফাহিম মহাজেরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
