মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি।

বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক লাইট জ্বালানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত নেজাম উদ্দিন উপজেলার পশ্চিম শাকপুরার ইয়াছিন তালুকদার পাড়ার মৃত নূর হোসেনের ছেলে।

নিহতের স্বজন মো. মোজাম্মেল জানান, সন্ধ্যায় হোল্ডারে বাল্ব লাগানোর সময় নেজাম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

সেখানে নিয়ে গেলে রাত ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নেজামকে মৃত ঘোষণা করেছেন।

এর আগে গত ৫ জুন দুপুর ২টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ বিক্রেতা রনি দাস (২৫) মারা যান। রণি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের রণজিত দাসের ছেলে।

রনি গত ৩ মাস আগে বিয়ে করেছিলেন। এছাড়া ওই বাজারে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছিলেন উপজেলার সারোয়াতলীর ইমামুল্লাচরের বাসিন্দা মো. ইব্রাহীম। তিনি চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বাজারে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করেন মঞ্জুর নামের এক জেনারেটর ব্যবসায়ী। তিনি জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহের কথা বলে টাকা নিলেও মূলত বৈদ্যুতিক লাইন থেকে অবৈধ উপায়ে বিদ্যুৎ সরবরাহ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...