শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি পড়ে গেছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি এরইমধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি বলেছে সরকারকে ধাক্কা মেরে ফেলে দেবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অনেক শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে আছে।

কোনো শক্ত দেয়ালে যদি কেউ ধাক্কা দেয়, তাহলে নিজেই পড়ে যায় কিংবা কেউ যদি মাথা ঠোকায় তাহলে সে মাথা ফেটে যায়। বাংলাদেশে আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রথিত অনেক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। আসলে আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি এরইমধ্যেই পড়ে গেছে।

আবার যদি ধাক্কা দিতে যায় আবারও পড়ে যাবে এবং মাথাও ফেটে যেতে পারে, বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বিএনপির নেতারা বলেছেন সরকারের দুর্নীতির কারণে লোডশেডিং হচ্ছে ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সমগ্র পৃথিবীতে আজকে বিদ্যুৎ ও জ্বালানির জন্য হাহাকার। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্যও বিদ্যুৎ যায়নি। সেই জার্মানিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।

আমেরিকার নাগরিকদের কাছে এসএমএস করে সবাইকে জানানো হয়েছে যে, সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য। এছাড়া ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। স্পেনে গরমের জন্য টাই না পরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সারা বিশ্বেই বিদ্যুৎ সাশ্রয়ীভাবে ব্যবহার করা হচ্ছে। এটির কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির দাম বেড়ে গেছে।

বিএনপির আমলে মানুষকে বিদ্যুৎ দিতে পারেনি বলেও দাবি করেন ড. হাছান। তিনি বলেন, বিদ্যুতের জন্য মানুষ যখন মিছিল করেছে তখন বিএনপি গুলি করে মানুষ হত্যা করেছে। বিদ্যুৎ দিতে না পেরে মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশের বিদ্যুতের খাম্বা লাগিয়েছে। বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...