সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো. সামী (১৭)।সে ছোট কুমিরা এলাকার মো. জামালের সন্তান ।
শুক্রবার (২৯ জুলাই) সীতাকুণ্ড মডেল থানাধীন ছোট কুমিরা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় চলন্ত ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
