শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মাছের বাজার চড়া, সবজির কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট

চলছে ইলিশের ভরা মৌসুম। মাছের বাজারে দোকানে দোকানে শোভা পাচ্ছে রুপালি ইলিশ। তবে এই মাছের রাজাকে ব্যাগে তুলতে গিয়ে সাধারণ ক্রেতারা নাগাল পাচ্ছেন না।তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমছে সবজির দাম।

সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি কমেছে ১০ থেকে ১৫ টাকা। এদিকে গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে মুরগি।

শুক্রবার (২৯ জুলাই) নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজির দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, মাছের বাজারে রুই-কাতলা প্রতিকেজি ৩৫০ টাকা, শিং ৫৫০ টাকা, পাবদা ৫০০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, কৈ ২৪০ টাকা, বোয়াল ৪০০ টাকা, সিলভার কার্প ২০০ টাকা, কোরাল ৪০০ টাকা, মাগুর ৬০০ টাকা ও পাঙ্গাস ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের ইলিশ খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার টাকা, বড় আকারের ইলিশ ১২শ থেকে ১৫শ টাকা।

অপরদিকে গত সপ্তাহে বিক্রি হওয়া ৭০ টাকার বেগুন প্রতিকেজি ৬০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৫০ টাকা, ৮০ টাকার শসা ৬০ টাকা, পটল ৩০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, সোনালী মুরগি ৩০০ ও লেয়ার ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তাছাড়া প্রতিকেজি গরুর মাংস ৭০০ ও খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজারে প্রতিকেজি চায়না আদা ৮০ থেকে ১০০ টাকা, দেশি আদা ৬০ থেকে ৭০ টাকা, দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা ও চায়না রসুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা আবদুল বারেক বলেন, বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই সব ধরনের সবজির দাম কমছে।

মাছের বাজারে মাছ কিনতে আসা মুফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, এখন চলছে ভরা ইলিশের মৌসুম , কিন্তু বাজারে এসে দেখি মাছের দাম বেশি। মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার টাকা করে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...