শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

প্রাইভেটকারে করে ফেন্সিডিল পাচার আটক ২

নয়ন শীলঃ

দামী প্রাইভেটকারে করে ট্রাভেলারের বেশে ফেন্সিডিল পাচারের সময় ২৯৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ এমরান হোসেন (২৪) ও মোঃ পারভেজ (১৯) নামের ২ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

মঙ্গলবার ২৬ জুলাই রাত ৮ঃ১০মিনিটে চট্টগ্রামের সীতাকুন্ড থানার সলিমপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য নিয়ে মাদক কারবারীদের

ফেনী হতে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর টিম সীতাকুন্ড থানার সলিমপুর ইউপির বাংলা বাজারে মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। তল্লাশীকালে প্রাইভেটকারে করে আসা মাদক কারবারী মোঃ এমরান হোসেন (২৪) ও মোঃ পারভেজ (১৯)কে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে প্রাইভেটকারের পিছনের সীটের উপর ৩ টি নীল ও খাকি রঙের কার্টুন এর ভিতর হতে ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা ওপাইকারী বিক্রয়ের কথা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ এমরান হোসেন (২৪) ফেনী ছাগলনাইয়া থানার দৌলতপুরের মোহাম্মদ আলীর পুত্র এবং মোঃ পারভেজ (১৯) একই থানার পূর্ব মধুগ্রাম মোঃ জালাল এর পুত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...