শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বায়েজিদে ক্যাডার সাজ্জাদ পরিচয়ে চাঁদা দাবি:গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

বায়েজিদের চালিতাতলী পূর্ব মসজিদের পাশের কমফোর্ট হোমটেক্স ফ্যাক্টরীর মালিকের কাছে ক্যাডার সাজ্জাদ পরিচয়ে চাঁদা দাবী ও ফ্যাক্টরীতে আগুন দেওয়ার ঘটনায় মোঃ মোবারক (১৯) ও জিসান (২০) নামের ২ জনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

মঙ্গলবার ২৬ জুলাই রাতে হাজিরপুল রফিক ডাক্তারের পুরাতন বাড়ী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

মামলার সুত্রে জানা যায়, কিছুদিন পূর্বে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদের পাশে কমফোর্ট হোমটেক্স নামের মেট্রেস এন্ড পিলো ফ্যাক্টরী চালু করেন তানভীর আলম (২৬)। বিগত ১৭ জুলাই রাত ৮.১১ মিনিটে ও ১৮ জুলাই দুপুর ১১.৪৮ মিনিটে বিদেশ হতে মোবাইল ফোনে ক্যাডার সাজ্জাদ পরিচয়ে তানভীর আলম (২৬) এর নিকট চাঁদা দাবী করা হয়।তানভীর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাজ্জাদের অনুসারীরা গত ২০ জুলাই ২২ ইং তারিখ রাত অনুমান ৩.২০ মিনিটে তানভীরের হোমটেক্স ফ্যাক্টরীতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী তানভীর আলম।

 

মামলার সুত্র ধরে এসআই মোঃ আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ও বাদীর মোবাইলে আসা কলের সূত্র ধরে এবং ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মোঃ মোবারক (১৯) ও জিসান (২০) কে বায়েজিদ বোস্তামী থানাধীন হাজিরপুল রফিক ডাক্তারের পুরাতন বাড়ী সংলগ্ন এলাকা হতে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...