শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হালদায় ১২ ঘণ্টা না পেরুতেই মিললো মৃত কাতলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালদা নদীতে ১২ ঘন্টা না যেতেই আবারও মিললো মৃত কাতলা মাছ। এ নিয়ে গত ৩৬ ঘণ্টায় তিনটি কাতলা মাছ উদ্ধার হয়েছে দেশের এই একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন স্থান থেকে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলের দিকে হালদা নদীর সত্তারঘাট এলাকা থেকে মৃত কাতলা মাছ পাওয়া যায়। মাছটির দৈর্ঘ্য ৩ ফুট এবং উচ্চতা ১০ ইঞ্চি ওজন ১০ কেজি ৭৭২ গ্রাম।

এর আগে সকালে গড়দুয়ারার নয়াহাট থেকে আরেকটি মরা কাতলা মাছ উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৩ ফুট ২ ইঞ্চি এবং উচ্চতা ১ ফুট। মাছটির ওজন ১২ কেজি ২৬০ গ্রাম।

এছাড়া সোমবার সকালে কাগতিয়া স্লুইচগেট এলাকায় প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের আরও একটি কাতলা ব্রুড মাছ মরা অবস্থায় উদ্ধার করে। যার দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা ১০ ইঞ্চি।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, দেশের সর্বত্র দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে হালদা নদীতে পরপর তিনটি ব্রুড মাছের মৃত্যু খুবই অপ্রত্যাশিত।

হালদা নিয়ে গবেষণা করা আরেক গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, চলতি মাসে হালদা নদী থেকে ৩টি মৃত ডলফিন ও গত ৩৬ ঘণ্টার মধ্যে ৩টি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। যা হালদার বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।

জাতীয় সম্পদ এ হালদা নদীর বাস্তুতন্ত্রকে স্বাভাবিক জলজ প্রাণির নিরাপদ বাসস্থান গড়ার লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি হালদা সম্পর্কিত সবাইকে আরো বেশি তৎপর হতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...