শনিবার, ১৬ মে ২০২৬

টেকনাফে ২২ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলার খরেরদ্বীপের নাফ নদীর তীরে জঙ্গলের ভেতরে অবিযান চালিয়ে প্রায় ২২ কোটি টাকা মূল্যমানের ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার ২৫ জুলাই দুপুরে অভিযান চালিয়ে আইস ও ইয়াবা এর বিশাল চালানটি উদ্ধার করা হয়।

সোমবার ২৫ জুলাই সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে বিষয়টি নিম্চিত করে সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর রামু, কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ বলেন, হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ থেকে আনুমানিক ৩৫০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে খরেরদ্বীপে নাফ নদীর তীরে জঙ্গলের ভেতরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ২ টি টহল দল অভিযান চালায়।অভিযানের সময় চোরাকারবারীদের গোপন আস্তানার একটি গাছের গোড়ায় বস্তার মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের সময় কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...