শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

বাঁশখালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চলন্ত ফিশিং ট্রলার থেকে গভীর সমুদ্রে পড়ে গিয়ে মো. হেফাজুল ইসলাম (২১) নামে এক জেলে (নায়া) নিখোঁজ হয়েছেন।

নিখোঁজের দু’দিন অতিক্রম হলেও তার সন্ধান পাওয়া যায় নি বলে জানা যায়।

জানা যায়, গত শুক্রবার (২২ জুলাই) শেখেরখীল গুইল্যাখালী স্টেশন থেকে আল্লাহর দান এফবি ফিশিং ট্রলারে করে তারা মাঝিমাল্লাসহ ১৮ জনের একটি বহর মাছ ধরতে বঙ্গোপসাগরে পাড়ি দেন। পরের দিন শনিবার (২৩ জুলাই) সকাল ৭ টার দিকে অগৌচরে সাগরে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়া ওই জেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের গুইল্যাখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকার আবুল হাশেমের ছেলে।

আল্লাহর দান এফবি ফিশিং ট্রলারের যৌথ মালিকানার একজন আবু ছিদ্দিক জানান, ‘সাগরে পড়ে যাওয়ার পর তারা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সাড়ে ৪ ঘন্টা সাগরে ট্রলার চালিয়ে নেটওয়ার্কের আওতায় এসে তারা হেফাজের গভীর সমুদ্রে পড়ে নিখোঁজের খবর জানায় আমাদেরকে। তবে এ বিষয় বিস্তারিত জানা যায়নি। তারা সাগর থেকে ফিরলে বিষয়টি ভালোভাবে জানা যাবে।

বাংলাদেশ জাতীয় ফিশিং বোর্ট মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস শুক্কুর বলেন, ’এ ঘটনার খবর পেয়ে আমরা সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রাখছি। বেশ কয়েকটি ফিশিংবোর্ট সাগরে নিখোঁজ জেলে উদ্ধারে কাজ করছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. শাকের উল্লাহ্ জানান, ‘মাঝিসহ জেলেরা সবাই একই এলাকার। সাগরে মাছ ধরতে গিয়ে হেফাজুল ইসলাম নামে ছেলেটি সাগরে পড়ে নিখোঁজ হওয়ার পর অনেক সন্ধান করেও তার খবর পাওয়া যায়নি। এ দিকে শেখেরখীল ফিশিংবোর্ট মালিক সমিতি সহ যৌথভাবে তাকে উদ্ধার করার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ জেলে হেফাজকে উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগীতা কামনা করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...