সীতাকুণ্ডে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় দুই মাদক সেবিকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত ১১টা দিকে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আশরাফুল আলম মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করেন ।
আটককৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আবুল কালামের পুত্র মোঃ ফারুজ উদ্দিন ও মোঃ খলিল আহমদের পুত্র মোঃ জিন্নাত আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, রবিবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করলে তৎক্ষনাৎ তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ১০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে মোট ১০হাজার টাকা অর্থদণ্ড করেন । তাছাড়া উভয়ের কাছ থেকে ভবিষ্যতে এমন করবেনা মর্মে মুচলেকাও নেয়া হয় ।
