“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩জুলাই থেকে ২৯জুলাই পর্যন্ত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ ইং উদযাপন করা হচ্ছে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর,বাংলাদেশ কোস্ট গার্ড কুমিরা এবং কুমিরার নৌ-পুলিশের যৌথ উদ্যোগে কুমিরা ঘাটের সন্দ্বীপ চ্যানেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ২টি মাছ ধরার নৌকা থেকে ১০ লক্ষ মিটারের কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া মৎস্যসম্পদ রক্ষা ও সুরক্ষা আইনের আওতায় ৬জন জেলে মোঃ মাসুদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফিরোজ, মোঃ শাহিদ, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ বারেক চৌকিদারকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ড কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোকলেছুর রহমান, কুমিরা নৌ-পুলিশের এস আই জনাব মোঃ চাঁন মিঞা এবং তথ্য সংগ্রহকারী-মাজহারুল ইসলাম,জাফর উদ্দিন, রুবেল দাশ,সাদেকুল ইসলামসহ প্রমূখ।
