মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঠিকাদারের গাফিলতি : সেতু নির্মাণ করতে গিয়েই বেহাল সড়ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলীতে প্রায় ৮৮ লক্ষ টাকা ব্যয়ে একটি গার্ডার সেতুর নির্মাণ কাজ চলছিলো। কাজের শুরুতেই এলাকবাসীর অভিযোগ ছিল সেতুতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন। এখন আবার কাজ শেষ না হতেই ভেঙে একাকার সেতু সংলগ্ন জুলধা-শিকলবাহা সংযোগ সড়ক। স্থানীয়রা বলছেন কাজে অনিয়ম হওয়ার কারণে সড়কের একাংশ ভেঙে বিলীন হয়ে গেছে। 

জানা যায়, গত মে মাসে এ সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ কাজ বাকি রয়েছে। এরমধ্যে সড়কের দুপাশের মাটি সরে গেছে। ফলে ভেঙে গেছে মুল সড়ক। এতেই চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনদের। তাদের দাবি, দুর্ভোগ কমাতে অতি দ্রুত সেতু নির্মাণ ও বেহাল সড়কটি সংস্কার করা জরুরী।

দরপত্র ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে (জিওবি তহবিল উৎসে) কর্ণফুলীতে তিনটি সেতু নির্মাণে ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৮৮৩ টাকার বরাদ্দ পেয়েছেন। এদের একটি জুলধা ইউনিয়নের পাইপের গোড়া বাজারের পাশে জুলধা-শিকলবাহা সংযোগ সড়কের খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু (৭০৮৮) নির্মাণ করা। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮৭ লাখ ৮৯ হাজার ১৯১ টাকা।

কিন্তু সেতুটি নির্মাণে টানা কাজ না করে কিছুদিন পর পর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। পিআইও অফিস থেকে কাজের ব্যাপারে বারবার বলা হলেও কোনো ফল হয়নি। এরমধ্যেই বৃষ্টি ও জোয়ারের পানি চলাচল এ প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় ভেঙে গেছে অধিকাংশ সড়ক। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের পক্ষে সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল হক চৌধুরী বলেন, একজন ঠিকাদারের অবহেলার কাছেই জিম্মি জুলধা-শিকলবাহা’র কয়েক হাজার মানুষ। পানি আটকে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছেন। এতেই জুলধা ৮, ৯ ও শিকলবাহা ৮ ও ৯ নং ওয়ার্ডে মানুষের ফসল নষ্ট হয়েছে। যেনো দেখার কেউ নেই। মেরুদন্ডহীন এক অকার্যকর প্রশাসন ব্যবস্থা চলছে কর্ণফুলীতে।

জুলধার (৮ নং ওয়ার্ড) ইউপি সদস্য মোঃ ইমাম হোসেন বলেন, রাস্তা ভেঙে গেছে এটা আমাদের বিষয় না। ইউএনও আছে, উপজেলা চেয়ারম্যান আছে, প্রকৌশলী আছে, ঠিকাদার আছে ওটা উনাদের বিষয়।

ইউপি চেয়ারম্যান নুরুল হক চৌধুরী বলেন, আমি বেশ কয়েকবার ওখানে গেছি মানুষের সাথে কথা বলেছি। আসলে দুঃখের বিষয় হলো, যে ঠিকাদার কাজটি করতেছেন তার থেকে এই কাজের বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই বলে মনেহয়। এক বছরের কাছাকাছি সময় শেষ এখনো তিনি সেতু নির্মাণ করতে পারেননি? বিষয়টি আমি উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করি কোনো একটা সমাধান আসছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সানজা কনসোটিয়াম লিমিটেড এর চেয়ারম্যান শিকলবাহার ফোরকান আহমদ বলেন, জোয়ারের স্রোতে রাস্তা ভেঙে গেলে আমার করার কিছু নেই। আমি সেতু নির্মাণ করছি।এলাকার মানুষ ধৈর্য্য ধরলে কাজটি তোলা সম্ভব হতো। কিন্তু উল্টো তাঁরা কাজের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। তবুও আমার কাজ প্রায় শেষের পথে এমনটাই দাবি তাঁর।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় সেতু নির্মাণ প্রকল্পের ওই কাজটি আমাদের না। এটি সম্ভবত পিআইও অফিসের কাজ।

কর্ণফুলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান কাফির বলেন, অনিয়ম হয়েছে কিনা জানি না। ওই সেতুর কাজ করছেন শিকলবাহার মেসার্স সানজা কনসোটিয়াম লিমিটেড। আমি এখানে নতুন আসলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ খবরে জানা যায়, ২৫ জুলাই বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ সেতু নির্মাণ প্রকল্প এবং ভেঙে যাওয়া সড়ক পরিদর্শন করেছেন। পাশাপাশি জরুরী ভিত্তিতে তলিয়ে যাওয়া সড়ক নির্মাণে ইউনিয়ন পরিষদকে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। যাতে জনগণের ভোগান্তি কিছুটা লাঘব হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...