সোমবার, ৩ আগস্ট ২০২৬

শপথ নিলেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী তিনি।

সোমবার (২৫ জুলাই) ভারতের রাজধানী নয়া দিল্লির স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে দ্রৌপদী মুর্মু দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। খবর এনডিটিভির।

ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা তাকে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান। এর পরপরই ২১ বার তোপধ্বনি করে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। ৬৪ বছর বয়সি দ্রৌপদী মুর্মু ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।

দেশটির সাবেক রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী জাঁকজমকপূর্ণ এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেওয়া প্রথম ভাষণে দ্রৌপদী বলেন, ‘সবার আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি, তাই নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’

‘ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি আমি যে দেশের স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছে। স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে, ভারতের নাগরিকদের কাছে আবেদন আমার,’ যোগ করেন দ্রৌপদী মুর্মু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...