শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ছাত্রলীগ নেতা ইমন হত্যার মূল হোতা গ্রেফতার, ৮ জনের বিরুদ্ধে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হাসান মওলা (২৪) হত্যার মূল হোতা আব্দুল্লাহ খান প্রকাশ আব্দু খান (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সঙ্গে ইমনের নিকট থেকে ছিনিয়ে নেওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের কচুবনিয়া এলাকা থেকে আব্দু খানকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের পেশকারপাড়ার খাইরুল আহমদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি আব্দুল্লাহ খান স্বীকার করেছে বলে জানান র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ, সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডটি সংঘটিত হয়।

এদিকে, ইমন হত্যার ঘটনায় রবিবার (২৪ জুলাই) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন পিতা মোহাম্মদ হাসান। যার মামলা নং-৫৫/৪৮১।

এজারনামীয় আসামিরা হলেন, আব্দুল্লাহ খান প্রকাশ আব্দু খান, রমজান আলী, আব্দুল্লাহ আহাদ ছোটন, ছৈয়দ আকবর, মুন্না (কালা মুন্না), মোহাম্মদ সানি, মোহাম্মদ জুয়েল প্রকাশ ফরহাদ ও মোহাম্মদ তৌহিদ। অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ৭/৮ জন।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, নিহত ইমন হাসান মওলার পিতা মোহাম্মদ হাসান বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগে মামলা করেন। অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে প্রধান আসামি আব্দুল্লাহ খান প্রকাশ আব্দু খানকে এবং সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইমন হত্যা মামলার সকল আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান মো. সেলিম উদ্দিন।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার শহরের পেশকার পাড়া সংলগ্ন বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ইমন হাসান মওলা।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান ইমন।

সে পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর টেকপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে।

এদিকে, রবিবার বিকালে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।

আসামি আব্দুল্লাহ খানের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি বলেন, কক্সবাজার শহরে ইমন হাসান মাওলার পিতার একটি দোকান রয়েছে। গত কয়েক মাস আগে সেই দোকানে ইমনের পিতার সাথে আব্দুল্লাহ খান ও তার সহযোগীদের বাগবিতন্ডা হয়েছিল। এর জের ধরে ইমন ও আব্দুল্লাহ খানের সহযোগিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আব্দুল্লাহ খান এর পরিবার ইমন ও তার সহযোগিদের নামে ২০২১ সালের ১৭ নভেম্বর মামলা করে। যার কক্সবাজার সদর থানার এফআইআর নং-৪১/৬৭৯।

ওই মারামারির ঘটনার প্রতিশোধ নিতে আব্দুল্লাহ খান সুযোগ খুঁজতে থাকে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২১ জুলাই রাতে হত্যাকান্ডটি সংঘটিত করে।

হত্যাকান্ডে আব্দুল্লাহ খান এবং তার সহযোগীরা ১ টি চাপাতি ও ১ টি ছুরি ব্যবহার করে। ব্যবহৃত ছুরি এবং চাপাতিটি ইমনকে হত্যা করার উদ্দেশ্যে ২/৩ মাস পূর্বে আব্দুল্লাহ খান ও তার আরেক সহযোগির হেফাজতে সংগ্রহ করে রেখেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...