মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত মনির আহমদ (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, কাথরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার (১৬ জুলাই) রাতে একপক্ষ দোকান ভাঙচুর ও মালামাল লুট করে। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন রবিবার সকালে দক্ষিণ বাগমারার ঘাট্টি ফকির মাজারের দক্ষিণ পার্শ্বে জামে মসজিদের সামনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষেরই ৮/১০ জন আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মনির আহমদও ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, কাথরিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মনির আহমদ নামে একব্যক্তি মারা গেছেন। কাথরিয়ার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবুও বিভিন্ন স্থানে নজরদারি রাখা হচ্ছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...