শনিবার, ৯ মে ২০২৬

দলের মধ্যে ইসহাক মিয়ার যে শূন্যতা তা কখনো পূরণ হবে না: আ.জ.ম. নাছির

নিজস্ব প্রতিবেদক

সাবেক গণপরিষদ সদস্য, অন্যতম সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব মুহাম্মদ ইসহাক মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৪ জুলাই রোববার মরহুমের আগ্রাবাদস্থ পারিবারিক কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন শ্রদ্ধা নিবেদন করেন।

আজ রোববার হাজী পাড়া সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে সকাল ১০টায় মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

মরহুম ইসহাক মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগ্রাবাদস্থ বাদামতলী মোড়ে গুলজার কমিউনিটি সেন্টারে এক স্মরণানুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মরহুম ইসহাক মিয়া ব্যক্তি হিসেবে মানবিক এবং রাজনীতিক হিসেবে একটি কঠিন ইস্পাত দৃঢ় প্রতিরোধের শক্তি। দলের কঠিন দুঃসময়ে তিনি সবসময় কর্মীদের নিয়ে মাঠে থেকে সুসঙ্গত করেছেন। আদর্শিক প্রশ্নে তিনি কখনো আপোস করেননি। একজন বড় মাপের নেতা হয়েও তিনি ছিলেন কর্মীবান্ধব। তাই তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা যারা নেতা তাদেরকে কর্মীদের অন্তর স্পর্শ করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, সারা জাতি যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন একটি অপশক্তি এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশি বিদেশী কুচক্রীদের মাধ্যমে নানামুখী ষড়যন্ত্র করছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরণের বহু ষড়যন্ত্র অতীতে মোকাবেলা করেছে। দলের ত্যাগী নেতাকর্মীরাই এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। আমাদের প্রয়াত জননেতা মুহাম্মদ ইসহাক মিয়া তাঁর জলন্ত সাক্ষী হয়ে আমাদের মাঝে চিরদিন অমলিন হয়ে থাকবেন।

তিনি আরো বলেন, ইসহাক মিয়ার দলের দুঃসময়ে চট্টগ্রামে আওয়ামী রাজনীতির অভিভাবকের ভূমিকা পালন করেছিলেন। দলের মধ্যে মরহুম ইসহাক মিয়ার যে শূন্যতা তা কখনো পূরণ হবে না। তিনি যোগ্য নেতাকর্মীদের স্বীকৃতি দিয়েছেন। কঠিন সময়ে পরামর্শ দিয়েছেন। নিজের জীবনকে অর্থ বিত্তের সমৃদ্ধ করার সুযোগ থাকার পরও সেদিকে তিনি নজর দেননি। তিনি নজর দিয়েছিলেন সংগঠনের প্রতি এবং দলীয় আদর্শিক উত্তরাধিকারীদের সক্ষমতা বৃদ্ধিতে।

আ.জ.ম. নাছির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলে বিবেধকারীদের স্থান নেই। যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে এবং জনকল্যাণে যারা সম্পৃক্ত তারা অবশ্যই নেতৃত্ব অর্জনের যোগ্যতা রাখেন। তবে মনে রাখতে হবে আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দীতা হবে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের মাধ্যমে। যদি তা আমরা না করি তাহলে প্রতিপক্ষরাই ফায়দা লুটবে। এই প্রতিপক্ষ তারাই যারা এখনো বাংলাদেশকে স্বীকার করে না এবং পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদের কেউ কেউ দলের ভিতরে ঘাপটি মেরে বসে থাকতে পারে। তাদেরকে ধাক্কা দিতে হবে। তা না হলে স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদেরকে ধাক্কা দিয়ে পেছন দরকা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেবে এবং সারা জাতিকে জিম্মি করে রাখবে। আমরা যারা দেশপ্রেমিক তারা অবশ্যই এই পরিস্থিতিকে মেনে নিতে পারি না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের হারুনুর রশিদ, হাজী মোঃ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের আব্দুল হান্নান, সৈয়দ মোঃ জাকারিয়া, আব্দুল আজিজ মোল্লা, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মরহুমের সন্তান মোঃ রিদুয়ান সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, মোঃ জাবেদ, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, হাজী মোঃ বেলাল আহমদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...