মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাত থেকে সাগরে নামবেন জেলেরা

মো. মহিউদ্দিন

সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ ২৩ জুলাই মধ্যরাত থেকে। আর এতেই দীর্ঘ ৬৫ দিন পর ফের কর্মব্যস্ত হয়ে পড়ছে জেলে পাড়া। উপকূলের ঘাটে ঘাটে চলছে মাছ ধরার প্রস্তুতি। কেউ জাল বুনছেন, কেউবা জাল ফিশিং বোর্ট প্রস্তুত করছেন।

ইলিশ ধরাকে কেন্দ্র করে রাত পেরোলেই সরগরম হয়ে উঠবে উপকূলের মাছ ঘাটগুলো। চিরচেনা রূপে ফিরবে মাছের আড়ৎগুলো। বেকার জেলেরাও সঙ্কট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদি।

জানা গেছে, শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন চট্টগ্রামের এমন নিবন্ধিত জেলের সংখ্যা ২৫ হাজার ২৩ জন। যারা গত ২০ মে থেকে সম্পূর্ণ বেকার দিন পার করে আসছেন।

৬৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর ফের কর্মব্যস্ত হয়ে পড়বেন জেলেরা। তাই আগে থেকেই জাল, ফিশিং বোর্ডসহ নানা উপকরণ নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছিন তারা। কেউ আবার ফিশিং বোর্ড রং দিচাছেন, ধোয়া মোছা করে পরিষ্কার করছেন। মাছ ধরা শুরুর খবরে জেলে পাড়ায় ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছাস। অভাব অনাটনের পর ঘরে ফিরবে স্বচ্ছলতা এমনটাই মনে করছেন জেলে পাড়ার বাসিন্দারা।

এদিকে বেকার জেলেরা এতদিন ধার দেনা করে দিন কাটিয়েছেন। এখন সঙ্কট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবেন এমন স্বপ্ন তাদের চোখ-মুখে। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তারা।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ ছিল। কাল থেকে সে নিষেধাজ্ঞা উঠে যাবে। ইলিশ ধরার নিষেধাজ্ঞা সময়ে আমরা নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাল দিয়েছি। আরও ৩০ কেজি চাল বরাদ্দ আছে। তা শিগগিরই বিতরণ করা হবে।

উল্লেখ্য, ইলিশসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...