সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ফিলিপাইন নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে অবমেরগা নামে এক ফিলিপাইন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) পতেঙ্গা বহিনোঙ্গর কর্মাশিয়াল এরিয়ায় নোঙ্গ করা জাহাজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমবেরগা ফিলিপাইনের লুকবান কিউজেন প্রদেশের ফ্যাবল এইট গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফলওবমেরগা। ৪ মাস আগে তিনি আফ্রিকান বুজার্ড নামের একটি জাহাজে যোগ দেন।

আমবেরগার শিপিং এজেন্ট জেএফ বাংলাদেশের এক্সিকিউটিভ আরিফ হোসেন বলেন, গত ৭ জুলাই আরব আমিরাত থেকে মাল আনলোড করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় তিনি মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত ছিলেন বলে জাহাজের ক্যাপ্টেন, নাবিক, ডেক ইনচার্জ জানিয়েছেন। গত ৯ জুলাই যে কোন এক সময়ে তিনি নিজের কেবিনে রশিতে ঝুলে আত্মহত্য করেন। পরে জাহাজের ক্যাপ্টেনসহ অন্যান্যরা তার লাশ নামিয়ে ফ্রিজিং করেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ফিলিপাইনের ওই নাগরিকের মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...