সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রাউজানে দেবে গেল স্বাস্থ্য কেন্দ্রের ফ্লোর

রায়হান ইসলাম,রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান উপজেলায় করোনা ভাইরাসের টিকা নেওয়ার সময় বিকট শব্দে দেবে গেছে একটি স্বাস্থ্য কেন্দ্রের ফ্লোর।

এ ঘটনায় নিলা বড়ুয়া এবং হোসনে আরা নামের ২ জন মহিলা আহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ডে অবস্থিত কমর আলী স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে করোনার বুস্টার ডোজ নিতে প্রায় ৫ শতাধিক মানুষ ভিড় করেন ঐ স্বাস্থ্য কেন্দ্রে। হঠাৎ বিকট শব্দে দেবে যেতে থাকে স্বাস্থ্য কেন্দ্রটির ফ্লোর। এক পর্যায়ে ১০ ফুট প্রশস্থ স্বাস্থ্য কেন্দ্রটির ১৮-২০ ফুট অংশের ফ্লোর ২-৩ ফুট নিচে দেবে যায়। এসময় টিকা নিতে আসা লোকজনের মধ্যে আতংকের সৃষ্টি হয়।

হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক মনসুর আলম জানান, এ ঘটনায় ২ জন আহত হয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হলদিয়া ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন,সকাল সাড়ে ৯ টার দিকে স্বাস্থ্য কেন্দ্রটির ১৫-২০ ফুট অংশের ফ্লোর দেবে যায়। ঐ কক্ষে তখন ১২-১৫ জন ব্যক্তি অবস্থান করছিলেন।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমকর্তা নুর আলমদ্বীন’কে ফোন করা হলে,তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...