রবিবার, ১৭ মে ২০২৬

ভাইবোনছড়ার তৈসা সামাই বেসরকারি প্রা: বিদ্যালয়ে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি জেলা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সুধন্য কার্বারী পাড়াস্থ তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ি সদর জোন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন।মঙ্গলবার(১৯জুলাই)সকালে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বিদ্যালয়ের প্রতিনিধি ও প্রধান শিক্ষক সূর্যলাল ত্রিপুরা ও শিক্ষকদের মাঝে ১৫টি হাই বেঞ্চ ও ১৫টি লো বেঞ্চ (১৫জোড়া)বেঞ্চ বিতরণ করা হয়।

বিতরণকালে তিনি বলেন,পাহাড়ে যেকোনো সুবিধাবঞ্চিত মানুষের পাশে সেনাবাহিনী আছে এবং থাকবে। আমরা আজ যে স্কুলে পড়ার টেবিল দিয়েছি, এমন কার্যক্রম আমাদের ভবিষ্যতেও থাকবে।

জানা যায়,প্রত্যন্ত এলাকার ছেলেমেয়ের লেখাপড়ার সুবিধার্থে তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৭ সালে স্থাপিত হয়।এ বিদ্যালয়ে ৪জন শিক্ষকদের ক্লাস পরিচালনা করা হয়।শিক্ষার্থীর সংখ্যা প্রথম শ্রেণিতে ৪০জন,দ্বিতীয় শ্রেণিতে ১৯জন,তৃতীয় শ্রেণিতে ১৮জন,চতুর্থ শ্রেণিতে ২২জন ও পঞ্চম শ্রেণিতে ৭জন,মোট ১০৬জন শিক্ষার্থী এ বিদ্যালয়ে পড়াশোনা করছেন।এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন সূর্যলাল ত্রিপুরা,সহকারী শিক্ষক ভূবন মনি ত্রিপুরা,বাবলী ত্রিপুরা ও কৃতান্তি ত্রিপুরাসহ মোট ৪জন বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,এ বিদ্যালয়ে শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন।আমাদের জন্য সরকারিভাবে সম্মানী ভাতা বা বেতন প্রদানের ব্যবস্থা করলে আমরা কিছুটা হলেও অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবো।তিনি স্কুল উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...