সোমবার, ৩ আগস্ট ২০২৬

দাবি আদায়ের আশ্বাস পেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাবি শিক্ষার্থী রনির

নিজস্ব প্রতিবেদক

রেলের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারকে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি ও গোলাপ ফুল দেন মহিউদ্দিন রনি।

দাবি আদায়ের আশ্বাস পেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী রেলওয়ে ভবনে স্মারকলিপি দিতে গেলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন রনি। পরে অনুমতি মিললে রেলের মহাপরিচালকের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন রনি। স্মারকলিপি হাতে পেয়ে মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, দাবিগুলো যৌক্তিক এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তবে মহাপরিচালকের এ আশ্বাসে আন্দোলন থেকে সরতে রাজি নন আন্দোলরত রনি। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানের ব্যাপারে প্রধানমন্ত্রীর তরফ থেকে আশ্বাস আসতে হবে। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও বড় পরিসরে আন্দোলনে যাবেন তিনি।

এর আগে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বাইরে প্রধান সড়ক থেকে দুপুর ১২টা ২৮ মিনিটে মহিউদ্দিন রনি রেল ভবনের দিকে লং মার্চ শুরু করেন। সেখান থেকে টিএসসি হয়ে রেল ভবনে যান তিনি। এরপর আবার টিএসসিতে আসেন রনি এবং সেখানে সমাবেশ করেন। তার সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...