রবিবার, ১৭ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে আবদুর রশীদ (৬২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১নং ওয়ার্ড নবী মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। সে একই এলাকার মৃত আবদুল নবীর ছেলে।

সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে”।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মাহফুজ বলেন, “আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে হাতির আক্রমণে আবদুর রশীদ মারা গেলেও আমরা খবর পাই ভোর ৪টা ৫০ মিনিটের দিকে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রাসহ আমরা সকালেই আবদুর রশীদের মরদেহ উদ্ধার করি। সেসময় তার নাকে-মুখে রক্ত দেখা গেছে”।

জানতে চাইলে স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের চিরিঙা বিট কর্মকর্তা মনসুর আহমদ বলেন, “ভোররাত সাড়ে ৪টার দিকে হাতি আবদুর রশীদের বাড়ি সংলগ্ন কলাগাছ খাওয়ার সময় তাঁরা চিল্লাপাল্লা করার একপর্যায়ে হাতির আক্রমণে সেখানেই তার মৃত্যু হয়। তবে আমরা বিষয়টি যখন জানতে পারি ততক্ষণে পুলিশ আবদুর রশীদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...