চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের ৭নং বাস কাউন্টারের পাশে ১০-১২ জনের ডাকাত দলের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে এসআই মমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়।
এসময় ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল হতে জানে আলম সোহাগ(৪২), রতন দত্ত(৪২), মোহাম্মদ রনি(৩২), মোঃ ইকবাল হোসেন(৩৫), মোঃ দেলোয়ার হোসেন(২৮), মোঃ সোহেল(২৩), মোঃ বাদশা(২৫), কাওছার(২০) এবং মিনহাজ উদ্দিন নয়ন(২০) নামের ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তাদে হেফাজতে থাকা ৯টি ছোরা, ১টি কাটার, ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
