সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কক্সবাজারে ফটোগ্রাফারদের শৃঙ্খলা ফেরাতে ১৪টি সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায়ই ফটোগ্রাফারদের সঙ্গে তর্কাতর্কি কিংবা হয়রানির ঘটনা ঘটছে।

শনিবার (১৬ জুলাই) ভ্রমণে আসা এক পর্যটক থেকে অতিরিক্ত ছবি তুলে পর্যটক হয়রানি অভিযোগে মো. ইউনুস (২৪) নামের একজন ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। তর্কাতর্কি বা হয়রানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন তারা।

এনিয়ে সোমবার (১৮ জুলাই) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সঙ্গে বিচে কর্মরত ফটোগ্রাফারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। যাতে আগত পর্যটকদের কোনোভাবে হয়রানির শিকার না হয়। আলোচনা সভায় ১৪টি সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলো হলো:

১. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ফটোগ্রাফারকে বিচে ফটোগ্রাফি করতে দেয়া হবে না।

২. অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৩. কোনো অবস্থাতেই ট্যুরিস্টদের সঙ্গে ফটোগ্রাফাররা বিবাদে জড়াতে পারবেনা বা খারাপ আচরণ করতে পারবে না।

৪. ফটোগ্রাফার এবং ট্যুরিস্টদের মধ্যে মূল্য নিয়ে বা আচরণ নিয়ে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে জানাবে।

৫. ফটোগ্রাফাররা কোনো পর্যটককে ছবি তোলার ব্যাপারে প্রস্তাব বা অনুরোধ করতে পারবে না, পর্যটকদের প্রয়োজন হলে তারা নিজেরাই ফটোগ্রাফারদের ডেকে নেবে।

৬. ফটোগ্রাফাররা বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রদত্ত আইডি কার্ড ও নির্ধারিত নাম্বারসহ পোশাক পরিধান করতে হবে।

৭. ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন হতে বাছাই করে অভিজ্ঞ ও ট্যুরিস্ট বান্ধব ফটোগ্রাফার নির্বাচন করে ও তাদের পরিচয় নিশ্চিত হয়ে নিরাপদ ফটোগ্রাফার পরিচয় পত্র প্রদান করা হবে।

৮. ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন একটি ডাটাবেইজ তৈরি করবে।

৯. সিনিয়র ও দায়িত্বশীল ফটোগ্রাফারদের দিয়ে একটি কমিটি করে দেয়া হবে।

১০. ফটোগ্রাফারদের সঙ্গে বসে খুব শিগগিরই একটি নতুন মূল্য তালিকা প্রণয়ন করা হবে।

১১. অবৈধ ফটোগ্রাফারদের প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

১২. বিচের প্রবেশ পথে কোন ফটোগ্রাফারকে দাঁড়াতে দেয়া হবেনা, এবং কোন ট্যুরিস্টকে ফলো করে তাদের ছবি তুলতে অনুরোধ করা যাবে না।

১৩. প্রশিক্ষণবিহীন বা অভিজ্ঞতা ছাড়া কোন ফটোগ্রাফারকে বিচে ফটোগ্রাফি করতে দেয়া হবে না।

১৪. পর্যায়ক্রমে সকল ফটোগ্রাফারকে পর্যটকদের সাথে আচরণ ও কাস্টমার হ্যান্ডলিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ট্যুরিস্ট পুলিশ সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও সৌন্দর্যময় বিচ উপহার দিতে কাজ করে চলেছে। পর্যটকদের ভ্রমণ আনন্দদায়ক করার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...