শনিবার, ৮ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ের চিৎমরম হেডম্যানপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময় 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ের ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়া ফরেষ্ট এলাকায় পাহাড়ী আঞ্চলিক দলের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

সোমবার(১৮ জুুলাই) বেলা ১২টায় এই গুলি বিনিময়ের ঘটনা হয় বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

তিনি জানান, হেডম্যান পাড়া ফরেষ্ট এলাকায় দু’টি সন্ত্রাসী দলের মধ্যে প্রায় ১০ থেকে ২০মিনিট পযন্ত গুলিবিনিময় হয়েছে।তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গুলি বিনিময়ের শব্দশুনে পাড়ার লোকজন আতংকে নদীর ওপারে নিরাপদে আশ্রয় চলে যান। এইসময় চিৎমরম বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। ইউপি চেয়ারম্যান আরোও জানান, এখানে জেএসএস( সন্তু লারমা) নামে একটি দল আছে। তবে নতুন করে অন্যদল প্রবেশ করতে পারে। যার ফলে এ ঘটনা ঘটেছে। প্রায় ১০/হতে ২০ মিনিটের মত গুলিবিনিময় হয়েছে। তিনি আরোও জানান আমরা ভয়ে এলাকা ছেড়ে নদীর ওপার নিরাপদে আশ্রয় নিয়েছি। বেলা দেড়টার দিকে কাপ্তাই বিজিবির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, চিৎমরম ইউপি সদস্য আলম ফোন করে জানান যে, উক্ত এলাকায় ২/৩ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। সংবাদ শুনে আমাদের পুলিশ টহল দল ঘটনাস্থলে গিয়েছেন।

সর্বশেষ দুপুর দু’টার পর ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করলেও এই ঘটনায় চিৎমরম বাসির মধ্যে আতংক বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...