শনিবার, ৮ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ইউপি সদস্যকে মারধর করা সে ইয়াসিন গ্রেফতার

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের আলীনগরের সম্রাট খ্যাত দুর্ধর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৮ জুলাই) দুপুর একটার দিকে কোতোয়ালি থানা এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারে সে চট্টগ্রাম আদালত চত্বরের আইনজীবী ভবনের ৩১৫ নম্বর কক্ষে অবস্থান করছে। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে একটি দল আইনজীবী ভবন থেকে বের হলে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ১৫ জুলাই বিকেলে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে ফেরার পথে গাড়ি বহরের পেছনে থাকা একটি গাড়ি থেকে স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফকে নামিয়ে বেধড়ক মারধর করে ইয়াসিনের নেতৃত্বে তার বাহিনীর সন্ত্রাসীরা।

পরবর্তীতে মেম্বারের ছোট ভাই আবদুল আলীম বাদী হয়ে ৬ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আজ ইয়াসিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহদাত হোসেন বলেন, ইয়াছিন সীতাকুণ্ডে ভূমিদস্যু ও পাহাড় খেকো হিসেবে পরিচিত। প্রচার আছে তিনি দীর্ঘদিন হতে সলিমপুর এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গা দখলের রাজত্ব কায়েম করছিলো। ইয়াসিন আমিন জুট মিলের কর্মচারী ছিলেন। তার পিতা শামসুল হক ছিলেন একজন সিএনজি অটোরিকশা চালক। তার বিরুদ্ধে হত্যা, গুম, সরকারি জায়গা দখলসহ নানা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...